×

খেলা

অস্ট্রেলিয়া সিরিজের আগেই জোড়া ধাক্কা খেল পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৫২ পিএম

অস্ট্রেলিয়া সিরিজের আগেই জোড়া ধাক্কা খেল পাকিস্তান

ছবি- সংগৃহীত

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। চোটের কারণে ওয়ানডে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দুই ওপেনার ফখর জামান ও সাইম আইয়ুব। গত বুধবার (২০ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিবৃতিতে পিসিবি জানায়, আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এই দুই বাঁহাতি ব্যাটারকে বিবেচনা করা হবে না। দুজনেই বর্তমানে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন। বোর্ডের মেডিকেল প্যানেলের নিবিড় তত্ত্বাবধানে তাদের পুনর্বাসন কার্যক্রম চলছে।

পিসিবি তাদের বিবৃতিতে উল্লেখ করে,‘চোটজনিত কারণে তারা ওয়ানডে সিরিজের জন্য নির্বাচনের বাইরে থাকছেন। পিসিবি তাদের দ্রুত সুস্থতা কামনা করছে এবং আশা করছে তারা যত দ্রুত সম্ভব প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসবে।’ তবে ফখর ও সাইমের বিকল্প হিসেবে কাকে দলে নেওয়া হচ্ছে, তা এখনো চূড়ান্ত করেনি পিসিবি।

২০২২ সালের ঐতিহাসিক সফরের পর এবারই প্রথম ৫০ ওভারের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী ৩০ মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২ ও ৪ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচই স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে।

উল্লেখ্য, ২০২২ সালের সর্বশেষ ওয়ানডে সফরে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকেরা। ওয়ানডে সংস্করণেও সেই আধিপত্য ধরে রাখার লক্ষ্য থাকবে পাকিস্তানের, যদিও দুই মূল ওপেনারের অনুপস্থিতি তাদের জন্য এখন বড় পরীক্ষা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির  নির্দেশ

ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

‘রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই চ্যালেঞ্জ’

‘রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই চ্যালেঞ্জ’

নিজের সন্তানেরই শাস্তি চাইলেন সোহেলের বাবা-মা

রামিসা হত্যা নিজের সন্তানেরই শাস্তি চাইলেন সোহেলের বাবা-মা

বেলারুশে পারমাণবিক গোলাবারুদ পাঠাল রাশিয়া

বেলারুশে পারমাণবিক গোলাবারুদ পাঠাল রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App