×

বিএনপি

বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি, আহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:২৩ পিএম

বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি, আহত ২

ছবি: সংগৃহীত

খুলনায় বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী হামলায় যুবদলের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মো) দুপুরে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজারের বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদলের সদস্য মাসুম বিল্লাহ (৩৫) ও জাহিদ (৩৫)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর পৌনে ২টার দিকে ৫ থেকে ৭ জন যুবক পুটিমারী বাজার সংলগ্ন জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে বসে কথা বলছিলেন। এ সময় একাধিক মামলার আসামি ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী পারভেজ মোটরসাইকেলে এসে বিএনপি কার্যালয়ের ভেতরে প্রবেশ করলে মাসুমবিল্লাহ ও জাহিদের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পারভেজ তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তার ছোড়া গুলি মাসুমের বাম পায়ের উরু ও জাহিদের ডান হাতে বিদ্ধ হয়। পরে পারভেজ দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতা আমীর এজাজ খান গুলিবিদ্ধ মাসুমবিল্লাহ ও জাহিদ দুজনকেই বিএনপির কর্মী বলে নিশ্চিত করেছেন।

ঘটনা সম্পর্কে লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ‘আহত দুই যুবক দুপুরে স্থানীয় বিএনপি কার্যালয়ে বসে গল্প করছিল। এ সময় মোটরসাইকেল চালিয়ে এসে এক যুবক তাদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। তার ছোড়া গুলি একজনের হাতে এবং একজনের পায়ে বিদ্ধ হয়। তবে তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কি না সে-সম্পর্কে আমার জানা নেই। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App