×

জাতীয়

রামিসা হত্যা

নিজের সন্তানেরই শাস্তি চাইলেন সোহেলের বাবা-মা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৪০ পিএম

নিজের সন্তানেরই শাস্তি চাইলেন সোহেলের বাবা-মা

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে হত্যার দায় স্বীকার করা আসামি সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার নিজের বাবা-মাসহ পরিবারের সদস্যরাও।

নাটোরের সিংড়া উপজেলার মহেষচন্দ্রপুর গ্রামে জন্ম ও বেড়ে ওঠা সোহেল রানার। চার বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি দ্বিতীয়বার সংসার বাঁধেন। এরপর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে আসেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ঢাকায় আসার পর থেকে গ্রামের বাড়িতে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২১ মে) সকালে মহেষচন্দ্রপুর গ্রামে গিয়ে কথা হয় সোহেল রানার বাবা-মা সহ পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে।

রানার গ্রামের বাড়ির প্রতিবেশী আব্দুল আওয়াল বলেন, ‘ছোটবেলায় ওর নাম ছিল শুধু রানা। পঞ্চম শ্রেণি পাস করার পর তার আর পড়লেখা হয়নি। তবে তরুণ বয়সে স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িয়ে ব্যাপক পরিচিতি পায়। তখন তিনি নিজেকে এস এম রানা বলে পরিচয় দিতেন। এখন শুনছি তিনি ঢাকায় সোহেল রানা হিসেবে পরিচিত। তরুণ বয়সে স্থানীয় একটি সেতুর নির্মাণ সামগ্রী চুরির মামলায় আসামি হয়ে জেলও খেটেছে সোহেল।’

মহেশচন্দ্রপুর বাজারে গিয়ে কথা হয় রানার চাচা রেজাউল করিমেরস সঙ্গে। ঢাকায় যাওয়ার আগে এই বাজারেই সোহেল রানার সাইকেল মেরামতের দোকান ছিলো। 

রেজাউল করিম বলেন, ‘রানা গ্রামের বাজারে সাইকেল মেকার ছিল। পাশের গ্রামে বিয়ে করে একটি সন্তান হওয়ার পর ওই স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়। ছোট ভাইয়ের স্ত্রীর সাথে কিছু সমস্যা হওয়ায় ওই সংসার টিকে নাই। পরে বালুয়াবাসুয়া গ্রামের অন্য এক মেয়েকে বিয়ে করে চার বছর আগে ঢাকায় চলে যায়। এরপর আর বাড়ির সাথে তার যোগাযোগ ছিল না।’

তিনি বলেন, ‘শুনছি রানা ঢাকায় গিয়ে গুরুতর অন্যায় করেছে। ওর শাস্তি হওয়া দরকার। আমরাও ওর শাস্তি চাচ্ছি।’  

এদিকে, সোহেল রানার বাবা-মায়ের বাড়িতে গিয়ে দেখা যায়, টিনের ছাদ ও বেড়া দেওয়া পুরো বাড়িটি জুড়েই এক থমথমে নীরবতা বিরাজ করছে। বাইরে থেকে ডাক দিতেই ভেতর থেকে বেরিয়ে আসেন সোহেল রানার মা খদেজা বেগম।

ছেলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সব ছেলের প্রতিই বাবা-মায়ের ভালোবাসা থাকে। কিন্তু রানা যা করেছে, এরপর আর তাকে ভালোবাসা যায় না। আমরা তার বিচার চাই, শাস্তি চাই। সে খুবই খারাপ কাজ করেছে। তখন তার মাথায় যেন শয়তান ভর করেছিল।’

বাবা জেকের আলী বলেন, ‘আমার ছেলে এত খারাপ একটা কাজ করতে পারে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। কিন্তু কাজটা তো সে করেছে। আমি ওর বিচার চাই। আইন আদালত যে শাস্তি দিবে আমরা তা মেনে নেবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে আমি ছাড়া কেউ কথা বলেনি

রুমিন ফারহানা আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে আমি ছাড়া কেউ কথা বলেনি

ভুল ও অপতথ্য থেকে জনগণকে সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

তথ্যমন্ত্রী ভুল ও অপতথ্য থেকে জনগণকে সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App