×

আইন-বিচার

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেটে সালমানের বিরক্তি, দোয়া চাইলেন পলক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৩১ পিএম

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেটে সালমানের বিরক্তি, দোয়া চাইলেন পলক

ছবি : সংগৃহীত

কারাগার থেকে আদালতে হাজির করার সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে।

একই সময়ে তার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও আদালতে হাজির করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, মানি লন্ডারিং সংক্রান্ত পৃথক দুটি মামলায় হাজিরা দিতে সালমান এফ রহমান, আনিসুল হক ও সাদেক খানকে আদালতে আনা হয়।

অন্যদিকে, জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও আদালতে হাজির করা হয়।

আদালতে আনার সময় প্রিজন ভ্যান থেকে নামানোর মুহূর্তে সালমান এফ রহমানকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরানো হলে তিনি বিরক্তি প্রকাশ করেন। এ সময় তাকে বলতে শোনা যায়, প্রচণ্ড গরমে এসব পরা খুব কষ্টকর।

অন্যদিকে সাবেক প্রতিমন্ত্রী পলক জানান, তিনি হাসপাতাল থেকে এসেছেন এবং এখনো শারীরিক ব্যথা রয়েছে। তিনি সবার কাছে দোয়া চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

বজ্রপাতে ফসলের মাঠেই প্রাণ গেল দাদা-নাতির

বজ্রপাতে ফসলের মাঠেই প্রাণ গেল দাদা-নাতির

‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’

‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’

রাশিয়ায় ভয়াবহ হামলা, জ্বলছে একের পর এক তেল শোধনাগার

রাশিয়ায় ভয়াবহ হামলা, জ্বলছে একের পর এক তেল শোধনাগার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App