×

অর্থনীতি

২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:২০ পিএম

২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা

ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা বেশি পরিমাণ অর্থ দেশে পাঠাচ্ছেন। এতে চলতি মে মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে এক হাজার ৬০০ কোটিরও বেশি টাকার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে বলা হয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নতির কারণে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ঈদকে কেন্দ্র করে মাসের বাকি দিনগুলোতেও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে তারা আশা করছেন।

মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার রেমিট্যান্স।

ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিলে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।

সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে মে মাসে রেমিট্যান্স প্রবাহ নতুন রেকর্ড গড়তে পারে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App