×

আন্তর্জাতিক

নিজেকে ‘চা ওয়ালা’ পরিচয় দিলেন মোদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:২৮ পিএম

নিজেকে ‘চা ওয়ালা’  পরিচয় দিলেন মোদি

ছবি- সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও নিজেকে ‘চা-ওয়ালা’ হিসেবে অভিহিত করেছেন। গত বুধবার (২০ মে) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রোতাদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন।

উপস্থিত শ্রোতাদের উদ্দেশে মোদি বলেন,‘আগেও বলেছি, আগামীকাল আপনারা আন্তর্জাতিক চা দিবস উদযাপন করবেন। আর সেই চা দিবস উদযাপনের জন্য একজন চা-ওয়ালা একদিন আগেই আপনাদের মাঝে হাজির হয়েছে।’

ভারতের চায়ের প্রশংসা করে মোদি আরও বলেন, ‘ভারতের চায়ের বৈচিত্র্য অনেক বিস্তৃত এবং এর শক্তিও অসাধারণ।’ মোদি নিজেকে চা-ওয়ালা বলার পর অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে। এই মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রতি বছর ২১ মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক চা দিবস পালন করা হয়।

এদিকে পাঁচ দিনের ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে নয়াদিল্লিতে ফিরে এসেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

শৈশবে গুজরাটের একটি রেলস্টেশনে চা বিক্রি করতেন নরেন্দ্র মোদি। পরবর্তীতে রাষ্ট্রীয় স্বায়ত্তসেবক সংঘের (আরএসএস) মতো সংগঠনের হাত ধরে তিনি রাজনীতিতে আসেন। ২০১৪ সালে তিনি প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হন এবং বর্তমানে টানা তিন মেয়াদে এই দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি দীর্ঘদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তার শাসনামলে ২০০২ সালে গুজরাটে এক নৃশংস দাঙ্গা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যাতে বহু মুসলিম প্রাণ হারিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

বজ্রপাতে ফসলের মাঠেই প্রাণ গেল দাদা-নাতির

বজ্রপাতে ফসলের মাঠেই প্রাণ গেল দাদা-নাতির

‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’

‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’

রাশিয়ায় ভয়াবহ হামলা, জ্বলছে একের পর এক তেল শোধনাগার

রাশিয়ায় ভয়াবহ হামলা, জ্বলছে একের পর এক তেল শোধনাগার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App