×

রংপুর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো ২ বন্ধুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০২ পিএম

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো ২ বন্ধুর

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও শহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে দুই বন্ধু নিহত হন। আজ বুধবার (২০ মে) সকাল ৭টার দিকে শহরের মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন এ খবর জানিয়েছেন।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা ঋষিকেশ রায় লিটনের ছেলে ঋত্বিক (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

তারা দুই বন্ধু, বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি মনির হোসেন বলেন, বুধবার সকালে দ্রুতগামী একটি মোটরসাইকেল শহরের দিকে যাচ্ছিল। পথে মুন্সিরহাট এলাকায় সড়কের একটি বাঁক অতিক্রম করতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ঋত্বিকের মৃত্যু হয়।

এদিকে, স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে আশিকেরও মৃত্যু হয়।

ওসি মনির হোসেন বলেন, এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেটায় চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী

মেটায় চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

জ্যৈষ্ঠে কমছে বৃষ্টি, বাড়ছে তাপপ্রবাহ

জ্যৈষ্ঠে কমছে বৃষ্টি, বাড়ছে তাপপ্রবাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App