×

জাতীয়

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:৪০ পিএম

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মরক্কোর পররাষ্ট্র, আফ্রিকান সহযোগিতা ও প্রবাসী বিষয়ক মন্ত্রী নাসের বুরিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মরক্কোর রাজধানী রাবাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী।

বুধবার (২০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, উভয় পক্ষ রাজনৈতিক সম্পর্ককে এগিয়ে নিতে ধারাবাহিক উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফরের কথা সশ্রদ্ধভাবে স্মরণ করেন এবং রাবাতে তার নামে একটি সড়কের নামকরণ করে দেশটিকে সম্মানিত করার জন্য মরক্কোর উদারতার প্রশংসা করেন।

উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, বস্ত্র, ঔষধশিল্প, মৃৎশিল্প, ক্রীড়া, সংস্কৃতি, কৃষি, শিক্ষা, নারী ক্ষমতায়ন, জাহাজ নির্মাণ এবং জনগণের মধ্যে সংযোগসহ বিভিন্ন খাতে বাংলাদেশ-মরক্কো সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

চলমান সহযোগিতা মূল্যায়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন ক্ষেত্র অন্বেষণের জন্য তারা যত দ্রুত সম্ভব ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরবর্তী দফার যৌথ পরামর্শ সভা আহ্বান করতে সম্মত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই

চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই

মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

বকেয়া বেতনের দাবি মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

‘যেখানেই মব হবে সেখানেই অ্যাকশনে যাবে ডিএমপি’

‘যেখানেই মব হবে সেখানেই অ্যাকশনে যাবে ডিএমপি’

মেটায় চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী

মেটায় চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App