×

ব্যবসা-বাণিজ্য

দেশের বাজারে স্বর্ণে দামের বড় পতন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:৫৬ এএম

দেশের বাজারে স্বর্ণে দামের বড় পতন

ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা তিন দফা কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। নির্ধারিত নতুন এই দাম সকাল ১০ টা থেকেই দেশের বাজারে কার্যকর হয়েছে।

বুধবার (২০ মে) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

সংগঠনটি জানিয়েছে, তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৩ হাজার ৩৯টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

জ্যৈষ্ঠে কমছে বৃষ্টি, বাড়ছে তাপপ্রবাহ

জ্যৈষ্ঠে কমছে বৃষ্টি, বাড়ছে তাপপ্রবাহ

ঈদে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থল বন্দর

ঈদে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থল বন্দর

রামিসা হত্যার বিচার চাইলেন জামায়াত আমির

রামিসা হত্যার বিচার চাইলেন জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App