×

রাজশাহী

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:২৭ পিএম

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২-এর সদস্যরা।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ সদর থানার নলকা সৈয়দ স্প্রিং মিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. শান্ত (২৫)। তিনি রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের মো. বেল্লাল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী গত ২৬ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে ভুক্তভোগী শিশুটিকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান একই এলাকার মো. শান্ত। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় গত ৩ মে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি শান্ত পলাতক ছিলেন।

র‍্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে নলকা এলাকা থেকে আত্মগোপনে থাকা প্রধান আসামি শান্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App