×

রংপুর

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, হতাহত ৪

Icon

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৭:২০ পিএম

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, হতাহত ৪

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৭৫) নামে এক জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপ‌জেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাই ইউনিয়‌নের রামরতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে। তি‌নি পেশায় সুপারি ব্যবসায়ী। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রামে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো দুই যাত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয় জনতা।

রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

‘পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থীর মন্তব্য গুরুত্বহীন’

‘পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থীর মন্তব্য গুরুত্বহীন’

অসহ্য গরমে কাঁপছে নীলফামারী, বিপাকে শিশু ও বৃদ্ধরা

অসহ্য গরমে কাঁপছে নীলফামারী, বিপাকে শিশু ও বৃদ্ধরা

‘ওসমান হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে’

‘ওসমান হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App