×

জাতীয়

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো ১৬.৬৮ শতাংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৭:১৫ পিএম

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো ১৬.৬৮ শতাংশ

ছবি: প্রতীকি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করেছে, যা চলতি বছরের ১ জুন থেকে কার্যকর হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের ভিত্তিতে ইউনিটপ্রতি খরচ বিভিন্ন হারে নির্ধারণ করা হয়েছে।

নতুন এই পরিবর্তনের ফলে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সায় দাঁড়িয়েছে, যা ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি। একইসঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ বাড়িয়ে প্রতি ইউনিট ৭ টাকা থেকে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। এছাড়া পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর সঞ্চালন বা হুইলিং চার্জ ইউনিটপ্রতি ৩১.৩৫ পয়সা থেকে বাড়িয়ে ৩৮.৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, লাইফলাইন গ্রাহকদের জন্য প্রথম ৫০ ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ৩২ পয়সা। এছাড়া বিভিন্ন ধাপে দাম হলো-

০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত: ৬ টাকা ১৮ পয়সা

৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত: ৮ টাকা ৫০ পয়সা

২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত: ৯ টাকা ১০ পয়সা

৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত: ৯ টাকা ৬২ পয়সা

৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত: ১৫ টাকা ১ পয়সা

৬০০ ইউনিটের বেশি: ১৭ টাকা ৩৫ পয়সা

বিইআরসি জানিয়েছে, কমিশনের এই আদেশ জুন মাসের বিল থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তবে বিভিন্ন গ্রাহক শ্রেণির ক্ষেত্রে বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। গত ২০ ও ২১ এপ্রিল অনুষ্ঠিত গণশুনানির প্রেক্ষিতে এবং বাজেট বাস্তবায়নের সুবিধার্থে দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থীর মন্তব্য গুরুত্বহীন’

‘পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থীর মন্তব্য গুরুত্বহীন’

অসহ্য গরমে কাঁপছে নীলফামারী, বিপাকে শিশু ও বৃদ্ধরা

অসহ্য গরমে কাঁপছে নীলফামারী, বিপাকে শিশু ও বৃদ্ধরা

‘ওসমান হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে’

‘ওসমান হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে’

বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি

বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App