×

রাজশাহী

প্রতিবন্ধী শিশু ধর্ষণ, আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৪:১১ পিএম

প্রতিবন্ধী শিশু ধর্ষণ, আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ছবি: ভোরের কাগজ

সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে রায়গঞ্জ উপজেলাবাসী ও ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে অভিযুক্তের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী শিশুর বাবা মো. আব্দুল আওয়াল, স্বেচ্ছাসেবী মো. শরিফুল ইসলাম, জলবায়ু ও পরিবেশকর্মী ফয়সাল বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খান জুবায়ের, ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সহসভাপতি রিনা বেগম এবং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. সালাউদ্দিন হাসিনুর।

ভুক্তভোগী শিশুর বাবা মো. আব্দুল আওয়াল বলেন, “গত ২৬ এপ্রিল স্কুলে যাওয়ার পথে পূর্ব লক্ষীকোলা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে শান্ত (২৫) আমার মেয়েকে টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। পরে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আমরা আর্থিক সংকটে পড়েছি।”

তিনি অভিযোগ করেন, ঘটনার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। উল্টো বিভিন্নভাবে আপসের প্রস্তাব ও চাপ দেওয়া হচ্ছে। তিনি দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বাজেটের পরেই স্থানীয় নির্বাচনের রোডম্যাপ’

‘বাজেটের পরেই স্থানীয় নির্বাচনের রোডম্যাপ’

সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

দাম কমলো ১২ কেজির এলপি গ্যাসের

দাম কমলো ১২ কেজির এলপি গ্যাসের

‘আদ-দ্বীনে মারা যাওয়া ছয় শিশু পোস্টমর্টেম জরুরি’

‘আদ-দ্বীনে মারা যাওয়া ছয় শিশু পোস্টমর্টেম জরুরি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App