×

চট্টগ্রাম

পৌরসভা নিয়ে ১৬ দফা পরিকল্পনা মিশনের

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৪:১৩ পিএম

পৌরসভা নিয়ে ১৬ দফা পরিকল্পনা মিশনের

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সম্ভাব্য মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন পৌরসভা নিয়ে তাঁর ভবিষ্যৎ ভাবনা ও পরিকল্পনা তুলে ধরেছেন। মঙ্গলবার সকালে গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় আবুল মুনসুর মিশন তাঁর প্রচারণামূলক একটি লিফলেট সাংবাদিকদের মধ্যে বিতরণ করেন। এতে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও পৌরসভা উন্নয়নে পরিকল্পনার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

লিফলেটে আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গঠনে ১৬টি সুনির্দিষ্ট রূপরেখা ও প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে যানজট নিরসন, ওয়ানস্টপ সার্ভিস, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নিরাপদ শহর, স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন, বিনোদনকেন্দ্র স্থাপন, মাদকমুক্ত সমাজ গঠন, অংশগ্রহণমূলক প্রশাসন, পাবলিক টয়লেট, বিশুদ্ধ পানীয় জল ও পৌর গোরস্থান উন্নয়ন।

আবুল মুনসুর মিশন বলেন, “দলীয় প্রতীক না থাকলেও উচ্চপর্যায় থেকে একজনকে বাছাই করা হবে। সে ক্ষেত্রে দল আমার ওপর আস্থা রাখবে বলে বিশ্বাস করি। তবে দল আমার চেয়ে অন্য কাউকে ভালো মনে করলে তার প্রতিও আমার সমর্থন থাকবে।”

তিনি আরও বলেন, “মেয়র হতে পারলে প্লাস্টিকের চেয়ার কিংবা টুলে বসেই দায়িত্ব পালন করব। কোনো সিনিয়র ব্যক্তি এলে তাঁকে দরজা পর্যন্ত এগিয়ে দেব। আমার এখানে কোনো অনিয়ম বা গাফিলতি চলবে না। প্রয়োজনে দায়িত্বরতদের বদলির চিন্তাও রয়েছে।”

মতবিনিময় সভায় আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, সিনিয়র সাংবাদিক শাহাদাৎ হোসেন লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ জলিল এবং প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুনাইদ হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন আবুল মুনসুর মিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বাজেটের পরেই স্থানীয় নির্বাচনের রোডম্যাপ’

‘বাজেটের পরেই স্থানীয় নির্বাচনের রোডম্যাপ’

সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

দাম কমলো ১২ কেজির এলপি গ্যাসের

দাম কমলো ১২ কেজির এলপি গ্যাসের

‘আদ-দ্বীনে মারা যাওয়া ছয় শিশু পোস্টমর্টেম জরুরি’

‘আদ-দ্বীনে মারা যাওয়া ছয় শিশু পোস্টমর্টেম জরুরি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App