×

ঢাকা

তৃষ্ণা মেটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৪:২৩ পিএম

তৃষ্ণা মেটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

ফাইল ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার ফরিদ মৎস্য হ্যাচারিতে এ ঘটনা ঘটে।

নিহত মো. বুদ্দুস শেখ (৪৮) উপজেলার নাওরা মিঠাপুর গ্রামের মৃত জুলফাত শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বুদ্দুস শেখ জাটিগ্রাম পশ্চিমপাড়া মাঠে নিজের পাটক্ষেতে কাজ করছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র গরমে তিনি তৃষ্ণার্ত হয়ে পড়েন। পানি পান করার জন্য মাঠের পাশের ফরিদ মৎস্য হ্যাচারিতে যান। সেখানে পানি তোলার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ডিপ টিউবওয়েলের মোটরে অসাবধানতাবশত হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হঠাৎ এ মৃত্যুর খবরে জাটিগ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী-সন্তানরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বাজেটের পরেই স্থানীয় নির্বাচনের রোডম্যাপ’

‘বাজেটের পরেই স্থানীয় নির্বাচনের রোডম্যাপ’

সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

দাম কমলো ১২ কেজির এলপি গ্যাসের

দাম কমলো ১২ কেজির এলপি গ্যাসের

‘আদ-দ্বীনে মারা যাওয়া ছয় শিশু পোস্টমর্টেম জরুরি’

‘আদ-দ্বীনে মারা যাওয়া ছয় শিশু পোস্টমর্টেম জরুরি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App