×

জাতীয়

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৪:১৭ পিএম

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৩ হাজার ৩৬২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪২ জন, গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা নয় হাজার ১৩৬ জন।

গত ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১০৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮১২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫০৪ শিশুর মৃত্যু হয়েছে।  

 গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি এবং গত ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বাজেটের পরেই স্থানীয় নির্বাচনের রোডম্যাপ’

‘বাজেটের পরেই স্থানীয় নির্বাচনের রোডম্যাপ’

সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

দাম কমলো ১২ কেজির এলপি গ্যাসের

দাম কমলো ১২ কেজির এলপি গ্যাসের

‘আদ-দ্বীনে মারা যাওয়া ছয় শিশু পোস্টমর্টেম জরুরি’

‘আদ-দ্বীনে মারা যাওয়া ছয় শিশু পোস্টমর্টেম জরুরি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App