×

আন্তর্জাতিক

তাইওয়ান

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলটের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলটের মৃত্যু

ছবি : সংগৃহীত

প্রশিক্ষণ চলাকালে তাইওয়ানের একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। স্বশাসিত দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনায় পাইলটদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, টি-৩৪ মডেলের প্রশিক্ষণ বিমানটি মঙ্গলবার (০২ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে গাংশান বিমানঘাঁটির রানওয়ের উত্তর পাশে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিমানঘাঁটির অবস্থান তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী কাওহসিউং-এ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনী একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। নিহত দুই পাইলটের নাম লেফটেন্যান্ট কর্নেল লু এবং লেফটেন্যান্ট কর্নেল গুও।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এক বিবৃতিতে বলেন, প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। তিনি নিহত পাইলটদের বীর হিসেবে উল্লেখ করেন এবং তাইওয়ানের জন্য তাদের ত্যাগ ও নিষ্ঠার প্রশংসা করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, তাইওয়ানের বিমানবাহিনীতে পাইলটদের প্রাথমিক প্রশিক্ষণের জন্য প্রধান প্রশিক্ষণ বিমান হিসেবে এক ইঞ্জিনবিশিষ্ট টি-৩৪ বিচক্রাফট প্রপেলার বিমান ব্যবহার করা হয়। এই বিমানগুলো প্রথম ১৯৮৪ সালে তাইওয়ানকে সরবরাহ করা হয়েছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে ৩০ ভারতীয় ট্রাকচালক আটক, পাঠানো হচ্ছে দেশে

যুক্তরাষ্ট্রে ৩০ ভারতীয় ট্রাকচালক আটক, পাঠানো হচ্ছে দেশে

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় তোফায়েল আহমেদ

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় তোফায়েল আহমেদ

৩০ হাজার টাকা রাজস্ব দিয়ে কোটি টাকা বাণিজ্য

কুটির শিল্পের নামে বাণিজ্যিক মেলা ৩০ হাজার টাকা রাজস্ব দিয়ে কোটি টাকা বাণিজ্য

‘পুশইন-পুশব্যাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ’

‘পুশইন-পুশব্যাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App