×

জাতীয়

প্রশাসনে ব্যাপক রদবদল, সাত অতিরিক্ত সচিবকে বদলি-পদায়ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৪:২৯ পিএম

প্রশাসনে ব্যাপক রদবদল, সাত অতিরিক্ত সচিবকে বদলি-পদায়ন

ছবি : সংগৃহীত

প্রশাসনে ব্যাপক রদবদল এনে সাতজন অতিরিক্ত সচিবকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় বদলি ও পদায়ন করেছে সরকার। একই সঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি), বিআইডব্লিউটিএতে নতুন চেয়ারম্যান এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম এবং সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

প্রজ্ঞাপন অনুযায়ী, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জিন্নাত রেহানাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদা ফেরদৌসকে কৃষি মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকারকে ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শফিক রেহমানকে আহ্বায়ক করে সম্পাদকদের নতুন সংগঠন

শফিক রেহমানকে আহ্বায়ক করে সম্পাদকদের নতুন সংগঠন

যুক্তরাষ্ট্রে ৩০ ভারতীয় ট্রাকচালক আটক, পাঠানো হচ্ছে দেশে

যুক্তরাষ্ট্রে ৩০ ভারতীয় ট্রাকচালক আটক, পাঠানো হচ্ছে দেশে

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় তোফায়েল আহমেদ

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় তোফায়েল আহমেদ

৩০ হাজার টাকা রাজস্ব দিয়ে কোটি টাকা বাণিজ্য

কুটির শিল্পের নামে বাণিজ্যিক মেলা ৩০ হাজার টাকা রাজস্ব দিয়ে কোটি টাকা বাণিজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App