×

জাতীয়

‘আদ-দ্বীনে মারা যাওয়া ছয় শিশু পোস্টমর্টেম জরুরি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম

‘আদ-দ্বীনে মারা যাওয়া ছয় শিশু পোস্টমর্টেম জরুরি’

ছবি : সংগৃহীত

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ করার জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে বলেও জানান তিনি। 

সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসা হত্যা মামলায় এখন পর্যন্ত অধিকাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বাকি সাক্ষীদের আদালতে হাজির করার বিষয়ে সরকার সহযোগিতা করছে।

তিনি বলেন, ‘সবার প্রত্যাশা দ্রুত বিচার সম্পন্ন হোক। আমরা সেই পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। তবে রায় কখন হবে বা কী হবে, তা সম্পূর্ণ আদালতের বিষয়।’

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার কারণ এখনও তদন্তাধীন। হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা, শ্বাসরোধজনিত পরিস্থিতি বা গ্যাস লিকেজ– সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে শিশুগুলো মারা গেছে, তা নিশ্চিতভাবে বলতে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় মৃত শিশুদের ময়নাতদন্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা কঠিন। এতে ভবিষ্যতে বিচারিক প্রক্রিয়ায় আসামিপক্ষ সুবিধা পেতে পারে।

অভিভাবকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ময়নাতদন্ত সম্পন্ন করা তাদের দায়িত্ব। প্রয়োজনে দাফনের পরও আদালতের অনুমতি নিয়ে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা সম্ভব।

সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তারের তথ্যও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জন

বেনাপোল সীমান্ত দুদিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জন

জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, অতঃপর

জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, অতঃপর

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু

ভক্তদের পদচারণায় মুখর লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু

শফিক রেহমানকে আহ্বায়ক করে সম্পাদকদের নতুন সংগঠন

শফিক রেহমানকে আহ্বায়ক করে সম্পাদকদের নতুন সংগঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App