×

সারাদেশ

ছাতক : ময়লার দুর্গন্ধে পথচারীরা অতিষ্ঠ

Icon

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শংকর দত্ত, ছাতক (সুনামগঞ্জ) থেকে : ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ পয়েন্ট (রেলগেইট), সুহিতপুর, গোবিন্দগঞ্জ পয়েন্টের নতুন বাজারের মুখ, নতুন বাজারের ভিতরে ময়লা-আবর্জনার ভাগাড়। ছাতক পৌরসভার প্রবেশদ্বার ও জাউয়া বাজারেও রয়েছে এমন বর্জ্য আবর্জনার স্তূপ। অসচেতন লোকজন এখানে নিয়মিত ময়লা ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ স্থানীয়রা। এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ময়লা সরানোর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরজমিন গিয়ে গোবিন্দগঞ্জের চারদিকে ছড়ানো-ছিটানো পচা ও নোংরা বর্জ্য এবং আবর্জনার স্তূপ দেখা গেছে। পথচারী ও স্থানীয় ব্যাবসায়ীরা এসব জায়গা পাবলিক টয়লেটের মতো ব্যবহার করছেন। ফলে গোটা এলাকা দুর্গন্ধে ভরে গেছে। এমন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করতে গিয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন বাজারের ব্যবসায়ী ও আশপাশের পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, এমন অবস্থা দেখেও স্থানীয় উপজেলা প্রশাসন কিংবা ইউনিয়ন চেয়ারম্যানদের পরিচ্ছন্নতার ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। পথচারী ডাক্তার সামছুল আলম জানান, ময়লা-আবর্জনার দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে এদিক দিয়ে চলাচলে দুর্গন্ধে অতিষ্ঠ হতে হয়। এমন নোংরা পরিবেশের কারণে স্থানীয়রা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসলাম উদ্দীন বলেন, বর্জ্য আবর্জনার বিষয়টা স্থানীয় জনপ্রতিনিধি দেখার বিষয়। তবুও মাসিক সমন্ব^য় সভায় বিয়য়টি নিয়ে ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে: আইনমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে: আইনমন্ত্রী

সম্পত্তি বণ্টন নিয়ে দ্বন্দ্বে ভাবি-ভাতিজাকে কুপিয়ে হত্যা

সম্পত্তি বণ্টন নিয়ে দ্বন্দ্বে ভাবি-ভাতিজাকে কুপিয়ে হত্যা

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’— অডিও ভাইরালের পর ওসিকে প্রত্যাহার

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’— অডিও ভাইরালের পর ওসিকে প্রত্যাহার

অরক্ষিত ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে অমিত শাহের নীলনকশা

বিশ্লেষণ অরক্ষিত ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে অমিত শাহের নীলনকশা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App