×

এনসিপি

পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভের ডাক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০১:২৩ পিএম

পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভের ডাক

ছবি: ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটি। আজ শনিবার (২৩ মে) বিকাল ৪টায় এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে। একই সঙ্গে দেশের সব জেলাতেও এই বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক জরুরি সাংগঠনিক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চলমান ‘সন্ত্রাস, নৈরাজ্য’ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শনিবার বিকাল ৪টায় রাজধানীতে ‘বিক্ষোভ মিছিল’ আয়োজন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।

কেন্দ্রীয় এই নির্দেশনার আলোকেই একই দিনে দেশের সব জেলা কমিটিকে নিজ নিজ এলাকায় স্ব-স্ব কমিটিকে নির্ধারিত সময়ে বিক্ষোভ মিছিল আয়োজনের জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App