ঈদের আগে স্বস্তি, দেশের বাজারে কমলো সোনার দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:০০ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বাজারে সোনার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। গতকাল যেখানে প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার টাকার ওপরে, বাজুসের নতুন ঘোষণার পর তা কমে ২ লাখ ৩৫ হাজার টাকায় নেমে এসেছে।
শনিবার (২৩ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, বিশ্ব বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা করা হয়েছে।
এদিকে, সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আগের দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৪১ টাকায় বিক্রি হবে।
