×

জাতীয়

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০১:৩৫ পিএম

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি

ছবি: সংগৃহীত

ভারত থেকে চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (২৩ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পশুর হাটে অনিয়ম প্রতিরোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি জাল টাকা প্রতিরোধে প্রয়োজনীয় মেশিন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বসেছে কোরবানির পশুর হাট। সরকারের দেওয়া তথ্য বলছে, চলতি বছর কোরবানির জন্য দেশে পশুর সম্ভাব্য চাহিদা রয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে দেশে প্রাপ্যতা রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু। উদ্বৃত্ত থাকবে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু। এবার কোরবানিযোগ্য ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি গরু-মহিষ, ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি ছাগল-ভেড়া ও ৫ হাজার ৬৫৫টি অন্যান্য প্রজাতির প্রাণীর প্রাপ্যতা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের কারণেই ভেস্তে যেতে পারে পারমাণবিক আলোচনা

যুক্তরাষ্ট্রের কারণেই ভেস্তে যেতে পারে পারমাণবিক আলোচনা

ঈদের আগে স্বস্তি, দেশের বাজারে কমলো সোনার দাম

ঈদের আগে স্বস্তি, দেশের বাজারে কমলো সোনার দাম

মহাসড়কে নেই ফুট ওভারব্রিজ, বাস চাপায় পিষ্ট পথচারী

মহাসড়কে নেই ফুট ওভারব্রিজ, বাস চাপায় পিষ্ট পথচারী

লেবাননে আবারো ইসরায়েলি হামলা, নিহত ১০

লেবাননে আবারো ইসরায়েলি হামলা, নিহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App