×

ঢাকা

মহাসড়কে নেই ফুট ওভারব্রিজ, বাস চাপায় পিষ্ট পথচারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০১:৪৪ পিএম

মহাসড়কে নেই ফুট ওভারব্রিজ, বাস চাপায় পিষ্ট পথচারী

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে ফুট ওভারব্রিজ না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এরই ধারাবাহিকতায় এবার মহাসড়ক পার হতে গিয়ে দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে মো. খোকন ব্যাপারী (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. খোকন ব্যাপারী ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা মো. আব্দুল করিম ব্যাপারীর ছেলে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার সকালে চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন খোকন ব্যাপারী। এ সময় ঢাকা থেকে বরিশালগামী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের অধিকাংশ স্থানেই পথচারীদের পারাপারের কোনো নিরাপদ ব্যবস্থা নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ‘ঘটনার পর চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা মহাসড়কের বিভিন্ন অংশে সিসিটিভি ক্যামেরা দেখে বাসটি সনাক্তের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে ডাক্তার-নার্সদের ছুটি বাতিল করলো সরকার

ঈদে ডাক্তার-নার্সদের ছুটি বাতিল করলো সরকার

নিউইয়র্ক মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, নেপথ্যে যে কারণ

নিউইয়র্ক মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, নেপথ্যে যে কারণ

ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ পালনে গিয়ে ২৪ বাংলাদেশির মৃত্যু

হজ পালনে গিয়ে ২৪ বাংলাদেশির মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App