×

জাতীয়

হাম: আরো ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি ৬০০ ছাড়ালো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৪:৫০ পিএম

হাম: আরো ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি ৬০০ ছাড়ালো

ফাইল ছবি

হাম ও উপসর্গ নিয়ে একদিনে (গত ২৪ ঘণ্টায়) দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম এবং এই রোগের উপসর্গ নিয়ে ৬০১ জন শিশুর মৃত্যু হয়েছে।

গেল একদিনে নতুন করে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৫১১ জন মারা গেছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২১০ জন ঢাকায় মারা গেছে; আর ৮৫ জন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন হাম আক্রান্ত হয়েছে; এই সময়ে ১ হাজার ২১০ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে ১ হাজার ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ৩৮৪ ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। আর সবচেয়ে কম ১৮ জন ভর্তি হয়েছ রংপুরে।

এ নিয়ে দেশে হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েচে ৭৪ হাজার ৫৭২ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ১৯১ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিহতের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন

দিল্লির হোটেল অগ্নিকাণ্ড নিহতের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন

মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আবারো গণঅভ্যুত্থান হবে : প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আবারো গণঅভ্যুত্থান হবে : প্রতিমন্ত্রী

আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ

আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ

নিখোঁজের ২ দিন পর পাটখেতে মিললো যুবকের লাশ

নিখোঁজের ২ দিন পর পাটখেতে মিললো যুবকের লাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App