×

জাতীয়

দিল্লির হোটেল অগ্নিকাণ্ড

নিহতের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম

নিহতের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে লাগা আগুনে নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

অন্যদিকে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি আহত হয়েছেন। হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, আহতদের মধ্যে তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং বাকি দুইজন সফদরজাং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিবিসি বাংলার খবর অনুযায়ী, এ ঘটনায় শোক প্রকাশ করে হাইকমিশন আরও জানায়, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং আহতদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বুধবার (৩ জুন) সকালে পাঁচতলা বিশিষ্ট ‘মিকাসা ইন’ হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির হাউজ খাস এলাকার হাউজ রানি অঞ্চলের একটি সরু গলিতে অবস্থিত ২৫ কক্ষের এই হোটেলে অগ্নিকাণ্ডের সময় ৪০ জনের বেশি মানুষ অবস্থান করছিলেন। তাদের মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিক, যারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় বেশিরভাগ অতিথি নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

স্থানীয় বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় জানিয়েছেন, নিহতের সংখ্যা ২১ জন এবং ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তাদের ভাষ্যমতে, নিহত ২১ জনের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক, যাদের অধিকাংশ লাইবেরিয়া, নাইজেরিয়া, মোজাম্বিক ও বাংলাদেশের নাগরিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

শ্রীমঙ্গল ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App