×

আন্তর্জাতিক

সৌরভ গাঙ্গুলী কি নিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম

সৌরভ গাঙ্গুলী কি নিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন?

ছবি: ফাইল ফটো

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় রদবদল করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন সরকার। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক নিরাপত্তা পর্যালোচনার পর তাঁর সুরক্ষার স্তর ‘জেড’ ক্যাটাগরি থেকে কমিয়ে ‘ওয়াই’ ক্যাটাগরিতে আনা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পতনের আগে সৌরভ ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এই স্তরে সাধারণত প্রায় ৩৫ জন নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকেন, যেখানে কমান্ডো ও পাইলট গাড়িও অন্তর্ভুক্ত থাকে। তবে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর সৌরভের নিরাপত্তা ‘ওয়াই’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। ‘ওয়াই’ ক্যাটাগরিতে মাত্র ৩-৪ জন নিরাপত্তাকর্মী থাকেন, যার মধ্যে দু’জন সশস্ত্র। ফলে সৌরভের নিরাপত্তায় নিয়োজিত কর্মীর সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত নিরাপত্তা পর্যালোচনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা, শিল্পপতি, ক্রীড়াবিদ ও অন্যান্য ভিআইপিদের নিরাপত্তা কিছু সময় অন্তর পুনর্মূল্যায়ন করা হয়। প্রকৃত নিরাপত্তা ঝুঁকি বিচার করেই নিরাপত্তার স্তর নির্ধারণ করা হচ্ছে।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর সরকার নিরাপত্তা প্রদান সংক্রান্ত একটি নতুন নীতি গ্রহণ করেছে। সেই নীতি অনুযায়ী, শুধুমাত্র পদ বা পরিচয়ের ভিত্তিতে অতিরিক্ত নিরাপত্তা বহাল রাখা হবে না; বরং সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান নিরাপত্তা ঝুঁকির মূল্যায়নের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের নিরাপত্তা ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ, প্রথমবার ব্যবহৃত হতে পারে ভিএআর

নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ, প্রথমবার ব্যবহৃত হতে পারে ভিএআর

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

বিদ্যুতের দাবিতে চেয়ার-টেবিল নিয়ে রাস্তায় অবস্থান

বিদ্যুতের দাবিতে চেয়ার-টেবিল নিয়ে রাস্তায় অবস্থান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App