×

রাজশাহী

চলন্ত ট্রেন থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন, রেলকর্মী গুরুতর আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:২৮ পিএম

চলন্ত ট্রেন থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন, রেলকর্মী গুরুতর আহত

ছবি: ফাইল ফটো

রাজশাহীতে চলন্ত কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় জাহিদ (৪০) নামে এক ওয়েম্যান গুরুতর আহত হয়েছেন। মাথায় আঘাত নিয়ে তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৩ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে নগরীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেল সূত্রে জানা গেছে, রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ এক্সপ্রেসের পেছনে ঈশ্বরদী থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন রাজশাহীতে আনা হচ্ছিল। পথে পবা উপজেলার ভরোয়াপাড়া এলাকায় ইঞ্জিনটি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু ট্রেনটি দ্রুতগতিতে থাকায় তাৎক্ষণিকভাবে কেউ বিষয়টি বুঝতে পারেনি।

বিচ্ছিন্ন ইঞ্জিনটি নিজস্ব গতিতে কিছুদূর এগিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকার কাছে গিয়ে থামে। এ সময় কপোতাক্ষ এক্সপ্রেসটি রাজশাহী রেলস্টেশনে পৌঁছে যায়। পরে ইঞ্জিনে থাকা লোকোমাস্টার তা পুনরায় চালু করে স্টেশনে নিয়ে যান।

গ্যাং-৬-এর ওয়েম্যান সেকেন্দার আলী জানান, ইঞ্জিনটি ট্রেনের একদম পেছনে থাকায় এটি আলাদা হয়ে যাওয়া চোখে পড়েনি। ট্রেন চলে যাওয়ার পর জাহিদ রেললাইনে ওঠার সময় পেছন থেকে আসা ওই বিচ্ছিন্ন ইঞ্জিনটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘কপোতাক্ষ এক্সপ্রেসের পেছনে যুক্ত একটি অতিরিক্ত ইঞ্জিন ঈশ্বরদী থেকে আনা হচ্ছিল। পথে কী কারণে সেটি বিচ্ছিন্ন হয়ে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ, প্রথমবার ব্যবহৃত হতে পারে ভিএআর

নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ, প্রথমবার ব্যবহৃত হতে পারে ভিএআর

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

বিদ্যুতের দাবিতে চেয়ার-টেবিল নিয়ে রাস্তায় অবস্থান

বিদ্যুতের দাবিতে চেয়ার-টেবিল নিয়ে রাস্তায় অবস্থান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App