×

বিএনপি

মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আবারো গণঅভ্যুত্থান হবে : প্রতিমন্ত্রী

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:৪২ পিএম

মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আবারো গণঅভ্যুত্থান হবে : প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

একাত্তর ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার কোনো চেষ্টা হলে প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, যারা ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলতে চায়, সেই সব রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সুফল একটি নির্দিষ্ট দল ভোগ করছে।

বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়ায় অবস্থিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি খুলনা থেকে তাঁর নিজ ভূমি নোয়াখালীর নান্দিয়াপাড়ায় স্থানান্তরের উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে ইশরাক হোসেন বলেন, জাতির সাত বীরশ্রেষ্ঠের মধ্যে রুহুল আমিন অন্যতম। তার স্মৃতির প্রতি সম্মান রেখে নোয়াখালীতে একটি ক্যাডেট কলেজ স্থাপন করা হবে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর আধুনিকায়ন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমি সরকারীকরণ ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। 

অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।

এসময় সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোতাহের হোসেন মানিক, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুবউদ্দিন সানি'সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ বাতিল

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ বাতিল

ভাবি-ভাতিজা হত্যায় অভিযুক্ত ইউসুফ ডিবির হাতে গ্রেপ্তার

ভাবি-ভাতিজা হত্যায় অভিযুক্ত ইউসুফ ডিবির হাতে গ্রেপ্তার

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ, প্রথমবার ব্যবহৃত হতে পারে ভিএআর

নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ, প্রথমবার ব্যবহৃত হতে পারে ভিএআর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App