×

জাতীয়

রামিসা হত্যার শাস্তি চাইলেন সুপ্রিম কোর্ট বার সম্পাদক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

রামিসা হত্যার শাস্তি চাইলেন সুপ্রিম কোর্ট বার সম্পাদক

ছবি: সংগৃহীত

শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস ভাবে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নবনির্বাচিত সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানিয়েছে।

অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, ‘একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন পাশবিকতা সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের জঘন্য অপরাধ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।’

তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ইতোমধ্যে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের ন্যায়বিচারের মাধ্যমে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ প্রদান করেছেন।’

তিনি আরো বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক হিসেবে আমি রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় যে কোনো আইনি সহায়তা প্রদানে প্রস্তুত আছি। শিশুদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। আসুন, আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে ‘লোডশেডিং’ বনাম ‘মেরামতশেডিং’ বিতর্ক, সত্য কোনটি?

সংসদে ‘লোডশেডিং’ বনাম ‘মেরামতশেডিং’ বিতর্ক, সত্য কোনটি?

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

শ্রীমঙ্গল ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App