×

আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে চীনের সঙ্গে আলোচনা করলেন পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:০৮ পিএম

ইরানের ইউরেনিয়াম নিয়ে চীনের সঙ্গে আলোচনা করলেন পুতিন

ছবি- সংগৃহীত

বেইজিংয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেন পুতিন।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২০ মে দুই দিনের সরকারি সফরে চীনে যান ভ্লাদিমির পুতিন। সেই সফরেই শি জিনপিংয়ের সঙ্গে তার এই দ্বিপাক্ষিক বৈঠক হয়।

সংবাদ সম্মেলনে পেসকভ বলেন,'দ্বিপাক্ষিক চা-বৈঠকের সময় এই ইস্যুতে তাদের মধ্যে আলাপ হয়েছে। প্রেসিডেন্ট পুতিন ইরানের ইউরেনিয়াম সংক্রান্ত তার প্রস্তাবটি চীনের প্রেসিডেন্টের কাছে তুলে ধরেছেন।' তবে বৈঠকে এ বিষয়ে আর কী কথা হয়েছে, তা বিস্তারিত জানাননি পেসকভ।

ইরানের কাছে বর্তমানে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়ামের মজুত আছে। গত বছরের জুন মাসে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ জানিয়েছিল, ইরানের এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান ৬০ শতাংশ। এই মান যদি ৯০ শতাংশে উন্নীত করা যায়, তবে তা দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব।

এই ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নিতে গত বছরের জুন মাসে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ১২ দিনের সেই অভিযানে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বেশ কয়েকজন বিজ্ঞানী নিহত হলেও ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা।

একই উদ্দেশ্যে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ফের ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনী। টানা ৪০ দিন সংঘাতের পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে এবারও ইরানের ইউরেনিয়াম অধরাই থেকে যায়।

যুদ্ধবিরতি ঘোষণার এক সপ্তাহ পর ইরানকে তাদের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দেন পুতিন। ইরান এতে সম্মতি দিলেও যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করছে। চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে পুতিন মূলত এই পরিকল্পনা নিয়েই আলোচনা করলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গুলশান পার্কে সীমিত হচ্ছে জনসাধারণের প্রবেশ, বাড়ছে বাণিজ্যিকীকরণ’

আইপিডির আলোচনা ‘গুলশান পার্কে সীমিত হচ্ছে জনসাধারণের প্রবেশ, বাড়ছে বাণিজ্যিকীকরণ’

ম্যানসিটির সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানলেন গার্দিওলা

ম্যানসিটির সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানলেন গার্দিওলা

ধানমন্ডিতে জড়ো হওয়া ২৬ জন আটক

‘হাসিনাকে ফেরানোর শপথ নেওয়ার পরিকল্পনা’ ধানমন্ডিতে জড়ো হওয়া ২৬ জন আটক

হাত-পা বেঁধে নিজ সন্তানকে হত্যা করলেন মা

হাত-পা বেঁধে নিজ সন্তানকে হত্যা করলেন মা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App