×

আন্তর্জাতিক

বন্দুকধারীদের হামলায় হন্ডুরাসে পুলিশসহ নিহত ২৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:২২ পিএম

বন্দুকধারীদের হামলায় হন্ডুরাসে পুলিশসহ নিহত ২৫

ছবি- সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে পৃথক হামলায় ছয় পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। সংগঠিত অপরাধ ও গ্যাং দমনে সরকারি অভিযান চলার মধ্যেই গত বৃহস্পতিবার (২১ মে) এসব হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের ত্রুহিলো পৌর এলাকায় একটি পাম বাগানে হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। স্থানীয় এক গ্রামীণ সংগঠনের নেতার দাবি, নিহতরা একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন, যারা ওই বাগানটি নিয়ন্ত্রণ করত।

তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা নির্বিচারে সাধারণ শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। নিহতদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ৬১ বছর। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, অনেকের মরদেহ বাগানের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। কয়েকজনের পায়ে কাজের জন্য ব্যবহৃত ভারী রাবারের বুটও ছিল।

অন্যদিকে গুয়াতেমালা সীমান্তসংলগ্ন পশ্চিমাঞ্চলের ওমোয়া পৌর এলাকায় আরেক হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হন। পুলিশ জানায়, গ্যাং দমনের একটি বিশেষ অভিযানে অংশ নিতে যাওয়ার সময় বন্দুকধারীরা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

ভয়াবহ এই দুই হামলার পর দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আক্রান্ত এলাকাগুলোতে তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান শুরু করা হবে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, ঝুঁকিতে থাকা সাধারণ মানুষের নিরাপত্তা এবং এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল-সমাবেশ মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App