×

জাতীয়

নিরাপদ ঈদযাত্রায় কড়াকড়ি দাবি

ফিটনেসবিহীন যান বন্ধ, মহাসড়কে বাড়ুক নজরদারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৩১ পিএম

ফিটনেসবিহীন যান বন্ধ, মহাসড়কে বাড়ুক নজরদারি

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, মহাসড়কে কঠোর নজরদারি এবং অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। একই সঙ্গে হাইওয়ে পুলিশ বৃদ্ধি, টোল প্লাজায় বুথ বাড়ানো, চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনার সুপারিশও করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে “রোডক্র্যাশ রোধে নিরাপদ ঈদযাত্রায় করণীয়” শীর্ষক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়।

সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান বলেন, গত বছরের তুলনায় চলতি বছরের ঈদযাত্রাকালে রোডক্র্যাশ ও প্রাণহানি উদ্বেগজনকভাবে বেড়েছে। এটি দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

তিনি বলেন, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ, চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা জরুরি। এছাড়া ঈদের আগে ও পরে মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচল সীমিত করা, স্পিডগানের মাধ্যমে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, টোল প্লাজায় দ্রুত ডিজিটাল বুথ চালু এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সাধারণ সম্পাদক ও ইউএনবির বিশেষ প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়কে রোডক্র্যাশ কমাতে পর্যাপ্ত হাইওয়ে পুলিশ মোতায়েন করতে হবে। একই সঙ্গে বাস টার্মিনাল থেকে কোনো ফিটনেসবিহীন যানবাহন যেন ছেড়ে যেতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে

অর্থমন্ত্রী ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে

ভারতে ঝড় তুলেছে ‘তেলাপোকা জনতা পার্টি’

ভারতে ঝড় তুলেছে ‘তেলাপোকা জনতা পার্টি’

১০ টাকা চাঁদা না দেওয়ায় চালককে হত্যা

১০ টাকা চাঁদা না দেওয়ায় চালককে হত্যা

অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল

ইউনিসেফ অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App