×

ঢাকা

১০ টাকা চাঁদা না দেওয়ায় চালককে হত্যা

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:২১ পিএম

১০ টাকা চাঁদা না দেওয়ায় চালককে হত্যা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাস ট্যান্ডে ১০ টাকা চাঁদা না দেওয়ায় মুমিন মিয়া নামে এক অটোরিকশা চালক হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মে) সকালে তার হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী ও স্বজনরা। এর আগে, গত রোববার বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাস ট্যান্ড এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত মুমিন মিয়া সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পলাতক রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই অভিযুক্ত শাহিন মিয়া প্রতিদিন বিভিন্ন অটোরিকশা ও সিএনজি থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। গত রোববার বিকেলে মুমিন মিয়া তার অটোরিকশা নিয়ে দড়িকান্দি বাসস্ট্যান্ডে গেলে শাহিন মিয়া তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন।

এ সময় মুমিন মিয়া আগেই টাকা দিয়েছেন বলে জানালে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে শাহিন মিয়া ক্ষিপ্ত হয়ে মুমিন মিয়ার মাথার বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে মুমিন মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর সাড়ে ৬টায় মুমিন মিয়া মারা যান। সকাল ১০টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তার লাশ এলাকায় নিয়ে আসা হলে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মহাসড়কে লাশবাহী অ্যাম্বুলেন্সটি রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এদিকে, মুমিন মিয়াকে আহত করার ঘটনায় গত সোমবার রাতে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মোবারক হোসেন। ওই মামলায় শাহিন মিয়াকে আসামি করা হয়। 

নিহতের স্ত্রী রিনা বেগম জানান, ‘তার স্বামী সহজ ও সরল প্রকৃতির মানুষ। তার কাছ থেকে দ্বিতীয় দফায় ১০ টাকা না পেয়ে মারধর করে। এতে মাথায় আঘাত পেয়ে স্ট্রোক করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হত্যাকাণ্ড জড়িতকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।’

তিনি আরো জানান, ‘তার দুই ছেলেকে নিয়ে নিয়ে কীভাবে সংসারের বোঝা বইবেন চিন্তায় রয়েছেন।’

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে মারধর করার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক আলোচনার কেন্দ্রে গঙ্গার পানিবণ্টন চুক্তি

বাংলাদেশের বিপক্ষে হারের পর শাস্তি পেলেন সালমান

বাংলাদেশের বিপক্ষে হারের পর শাস্তি পেলেন সালমান

ঈদুল আজহা উপলক্ষে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

ঈদুল আজহা উপলক্ষে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App