×

বাজেট

বাজেটে স্বাস্থ্যখাতে ১% বরাদ্দ বাড়ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:০০ পিএম

বাজেটে স্বাস্থ্যখাতে ১% বরাদ্দ বাড়ছে

ছবি: সংগৃহীত

আগামী বাজেটে স্বাস্থ্যখাতে আগের বছরের চেয়ে এক শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দেশব্যাপী হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই বাজেট ব্যবহার হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

বুধবার (২০ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে তেমন কিছু কেনা হয়নি শুধু লুটপাট হয়েছে। ফ্যাসিস্ট ও অন্তর্বর্তীকালীন সরকারও এ খাতে নজর দেয়নি। তবে বর্তমান সরকার বাজেট বৃদ্ধি করছে এবং বাজেট পাস হলে আগামী অর্থবছরে হাসপাতালগুলোতে যতটুকু সম্ভব আধুনিক মেশিন ও সরঞ্জাম সরবরাহ করা হবে।

তিনি আরও জানান, আগামী পাঁচ মাসের মধ্যে খুলনাসহ দেশের পাঁচ বিভাগীয় শহরে নির্মাণাধীন অত্যাধুনিক পাঁচটি শিশু হাসপাতাল চালু করা হবে। এতে দেশের শিশুচিকিৎসা ও স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদারে সরকারের পরিকল্পনার তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ঈদের পর দেশের প্রতিটি উপজেলায় একজন প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ১০ জন করে সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি হাসপাতাল ইউনিটে পর্যাপ্ত আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।

পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, হাসপাতালের শৌচাগার ব্যবহারের অনুপযোগী। পুরো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়মিত তদারকি করা হবে।

জনবল সংকট নিরসনে ঈদের পর এক লাখ জনবল নিয়োগের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন নিয়োগে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ থাকবেন। এছাড়া বিশেষ বিসিএসের মাধ্যমে আরও চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App