×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘চমক’ দেখাবে ইরান: আরাগচি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৪৮ পিএম

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘চমক’ দেখাবে ইরান: আরাগচি

ছবি- সংগৃহীত

যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা শুরু করে, তবে ‘আরও অনেক নতুন চমক’ দেখাবে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে হামলার হুমকির পর গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি।

এক্স পোস্টে আরাগচি লেখেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার দুই মাসেরও বেশি সময় পর মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে, এই যুদ্ধে তারা শত শত কোটি ডলার মূল্যের বেশ কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে। আমাদের শক্তিশালী সামরিক বাহিনী প্রথম যে মার্কিন বিমানটি ভূপাতিত করেছিল, সেটি ছিল একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান।’

মার্কিন প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এই যুদ্ধ থেকে আমরা যে শিক্ষা ও অভিজ্ঞতা পেয়েছি, তাতে এটুকু বলতে পারি—যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা চালায়, তবে তাদের সামনে নতুন চমক হাজির করবে ইরান।’

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘ প্রায় দুই দশকের টানাপোড়েনের পর গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা প্রায় ৪০ দিন লড়াইয়ের পর গত ৮ এপ্রিল থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে।

তবে এই যুদ্ধবিরতির মধ্যেই গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আবারও ইরানে হামলার ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘আমি আশা করি আমাদের আর যুদ্ধ করতে হবে না। তবে আমরা তাদের আরেকটি বড় আঘাত করতে পারি। আমি এখনও বিষয়টি নিয়ে নিশ্চিত নই।’ ট্রাম্পের এই হুমকির পরই এক্সে পাল্টা বার্তা দিলেন আরাগচি।

সূত্র : আনাদোলু এজেন্সি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App