×

আন্তর্জাতিক

সীমান্তে বেড়া নির্মাণে তোড়জোড়, পশ্চিমবঙ্গে জরুরি বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:০৩ পিএম

সীমান্তে বেড়া নির্মাণে তোড়জোড়, পশ্চিমবঙ্গে জরুরি বৈঠক

পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা স্থলবন্দর এলাকা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাগিদ ও রাজ্য সরকারের নির্দেশনার পর এ নিয়ে জরুরি বৈঠক করেছেন উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে গত মঙ্গলবার (১৯ মে) উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা স্থলবন্দর সংলগ্ন এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া, বসিরহাটের মহকুমা শাসক জসলিন কৌর এবং পুলিশ সুপার (এসপি) অলকানন্দ ভাওয়াল। এ ছাড়া স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা এবং বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণ, মালিকদের কাছ থেকে জমি সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সীমান্ত অঞ্চলের সার্বিক সুরক্ষা নিয়েও কথা বলেন কর্মকর্তারা।

উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া বলেন,‘এটি একটি যৌথ বৈঠক ছিল। আইবির আইজি, এসপি ম্যাডাম এবং বিএসএফের কোম্পানি কমান্ডাররা এখানে উপস্থিত ছিলেন। ঘোজাডাঙ্গা স্থলবন্দরের কিছু বেআইনি অনুপ্রবেশের বিষয়ে আলোচনা হয়েছে। এখন থেকে বিএসএফ ও পুলিশ মিলে প্রতিদিন যৌথ টহল দেবে। দালালদের একটি তালিকা পাওয়া গেছে, তাদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আন্তর্জাতিক সীমানায় কাঁটাতারের বেড়ার জন্য জমি কেনার বিষয়ে জেলাশাসক বলেন,‘যারা জমি দিয়েছেন, তাদের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ শেষ করতে হবে।’

শিল্পা গৌরীসারিয়া আরও জানান, সীমান্তে মোট ৩৫৩ একর জমি অধিগ্রহণ করতে হবে। এর মধ্যে ১৮০ একর জমি ইতিমধ্যে বিএসএফকে হস্তান্তর করা হয়েছে। বাকি অংশের কাজ এখন প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App