×

রাজনীতি

গোলাম পরওয়ার

একটি চক্র দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৫১ পিএম

একটি চক্র দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে

ছবি : সংগৃহীত

একটি চক্র দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২০ মে) দুপুরে ছয় দিনের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে তিনি একথা বলেন৷

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জামায়াত সেক্রেটারি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নির্লজ্জ ব্যর্থতায় জনগণের জানমাল হুমকির মুখে পড়েছে৷

এ ব্যর্থতার দায় সরকারও এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে জনগণকেও সচেতন ও ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা৷

এসময় তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারকে দ্রুত পরিকল্পনা নেওয়া উচিত৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App