×

আন্তর্জাতিক

হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানে হামলা না করতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:০২ পিএম

হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানে হামলা না করতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

ছবি- সংগৃহীত

পবিত্র হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক অভিযান না চালাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সৌদি আরব। হজের সময় পবিত্র মক্কা নগরীতে মুসলিমদের সবচেয়ে বড় জমায়েত হয়। এর মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও হামলা ও পাল্টা হামলার শঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য নিউ আরব’-এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব স্পষ্ট করেই যুক্তরাষ্ট্রকে বলেছে, তারা যেন হজ শেষ হওয়া পর্যন্ত যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকে। চলতি বছর আগামী ২৬ মে হজের প্রধান দিন (আরাফাতের দিন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন সরকারের প্রতিনিধিরা কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আরব দেশগুলো ইরানে এই মুহূর্তে কোনো ধরনের হামলা না চালাতে ওয়াশিংটনকে অনুরোধ করেছে। দেশগুলোর অবস্থান হলো—নতুন করে সংঘাত শুরুর চেয়ে এখন কূটনীতিকে প্রাধান্য দেওয়া উচিত।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, এ বিষয়ে আরব দেশগুলো এককাট্টা। বিশেষ করে হজের বিষয়টিকে বিবেচনায় রেখে তারা যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে।

মার্কিন সরকারকে আরব দেশগুলো আরও জানিয়েছে, হজের সময় কোনো হামলা হলে পুরো অঞ্চলে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ হাজি চরম নিরাপত্তাহীনতা ও ভোগান্তিতে পড়তে পারেন। এর আগে গত রমজান মাসের মধ্যে, ২৮ মার্চ ইরানে আকস্মিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App