×

আন্তর্জাতিক

দেশে দেশে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব, বিশ্বজুড়ে তীব্র নিন্দা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৩৯ পিএম

দেশে দেশে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব, বিশ্বজুড়ে তীব্র নিন্দা

ছবি- সংগৃহীত

গাজামুখী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরের কর্মীদের আটক এবং তাদের সাথে অবমাননাকর আচরণের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র তোপের মুখে পড়েছে ইসরায়েল। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে ইতালি, ফ্রান্স, কানাডা ও নেদারল্যান্ডসসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ নিজ নিজ দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে।

বুধবার (২০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই ঘটনাকে ইসরায়েলের কূটনৈতিক শিষ্টাচার ও মানবাধিকার লঙ্ঘনের চরম দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হচ্ছে।

মূলত ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরের একটি ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে এই ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, আটক মানবাধিকারকর্মীদের মেঝেতে হাঁটু গেড়ে ও হাত বাঁধা অবস্থায় বসিয়ে রাখা হয়েছে এবং মন্ত্রী তাদের উদ্দেশে চরম বিদ্রূপ করছেন।

ইসরায়েলের এই পদক্ষেপ এবং মন্ত্রীর আচরণের কড়া সমালোচনা করে দ্রুত ব্যবস্থা নিচ্ছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো:

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেন, "ইসরায়েলি মন্ত্রীর এই দৃশ্যগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতালির বহু নাগরিকসহ এই প্রতিবাদকারীদের সাথে যে আচরণ করা হয়েছে, তা চরমভাবে মানবিক মর্যাদার লঙ্ঘন।" অন্যদিকে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো এই ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে আটক ফরাসি নাগরিকদের দ্রুত মুক্তির আহ্বান জানান।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ ঘটনাটিকে 'অত্যন্ত উদ্বেগজনক' উল্লেখ করে জানান, এর প্রতিবাদে অটোয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হবে। তিনি বলেন, "এটি বেসামরিক মানুষের সাথে মানবিক আচরণের প্রশ্ন। এ বিষয়ে আমরা সর্বোচ্চ জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছি।" নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেনও ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করার ঘোষণা দিয়ে বেন-গাভিরের আচরণকে মৌলিক মানবিক মর্যাদার পরিপন্থি বলে উল্লেখ করেন।

আটককৃতদের মধ্যে দক্ষিণ কোরিয়ার নাগরিকও রয়েছেন। দেশটির প্রেসিডেন্ট লি জে-মিউং ইসরায়েলের এই পদক্ষেপকে ‘সীমা ছাড়িয়ে যাওয়া’ আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন,'এর আইনি ভিত্তি কী? কোনো সংঘাত থাকলেই কি আন্তর্জাতিক জলসীমায় তৃতীয় দেশের জাহাজ জব্দ ও আটক করা যায়?'

খোদ ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও নিজ মিত্র দেশের এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তিনি বলেন, মানবাধিকারকর্মীদের ওপর এমন অপমানজনক আচরণের ভিডিও প্রকাশ করে বেন-গাভির ইসরায়েলের মর্যাদাই ক্ষুণ্ন করেছেন।

এছাড়া পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, গ্রিস, জার্মানি, পোল্যান্ড, কাতার, তুরস্ক ও যুক্তরাজ্যসহ আরও বেশ কয়েকটি দেশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামক ওই নৌবহরের আয়োজকরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর হাতে আটক অন্তত ৮৭ জন কর্মী ইতোমধ্যেই অনশন শুরু করেছেন। অবৈধ আটকের প্রতিবাদ এবং ইসরায়েলি কারাগারে বন্দি সাড়ে নয় হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রতি সংহতি জানাতেই তাদের এই কর্মসূচি।

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যে গত সপ্তাহে তুরস্কের মারমারিস থেকে ৫০টিরও বেশি জাহাজের একটি বহর গাজার উদ্দেশে যাত্রা করেছিল। মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলি বাহিনী বহরের সর্বশেষ নৌকা ‘লিনা আল-নাবলুসি’র নিয়ন্ত্রণ নেয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অভিযান শেষ হয়েছে এবং বহরের ৪৩০ জন কর্মীকে ইসরায়েলি জাহাজে স্থানান্তর করে ইসরায়েলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ম্যানসিটির সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানলেন গার্দিওলা

ম্যানসিটির সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানলেন গার্দিওলা

ধানমন্ডিতে জড়ো হওয়া ২৬ জন আটক

‘হাসিনাকে ফেরানোর শপথ নেওয়ার পরিকল্পনা’ ধানমন্ডিতে জড়ো হওয়া ২৬ জন আটক

হাত-পা বেঁধে নিজ সন্তানকে হত্যা করলেন মা

হাত-পা বেঁধে নিজ সন্তানকে হত্যা করলেন মা

রামিসা হত্যার প্রতিবাদ ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি ওয়েবের

রামিসা হত্যার প্রতিবাদ ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি ওয়েবের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App