×

চট্টগ্রাম

জাহাজে দুই ক্রূর সংঘর্ষে থাই নাগরিক নিহত

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৩১ পিএম

জাহাজে দুই ক্রূর সংঘর্ষে থাই নাগরিক নিহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপকূলের গভীর সমুদ্রে নোঙর করা একটি বিদেশি বাণিজ্যিক জাহাজে দুই ক্রূর সংঘর্ষে রাফিফং কালাহান (৩০) নামে এক থাই নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) রাত ৮টায় গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাফিফং কালাহান থাইল্যান্ডের নাগরিক। তিনি ‘এমটিকেপিপি০১’ নামের একটি বাণিজ্যিক জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম সানইয়াপং কালাহান।

শিপিং এজেন্ট ও চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গভীর সমুদ্রের ‘চার্লি অ্যানকর পয়েন্টে’নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশি ক্রূর মধ্যে কোনো বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ সময় এক ক্রু ধারালো অস্ত্র দিয়ে রাফিফংকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে জাহাজের শিপিং এজেন্ট মো.সোহেল উদ্দিন ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নুরুল আলম আশেক বলেন, সমুদ্রে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি ক্রূর মারামারির ঘটনায় এক থাই নাগরিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে

অর্থমন্ত্রী ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে

ভারতে ঝড় তুলেছে ‘তেলাপোকা জনতা পার্টি’

ভারতে ঝড় তুলেছে ‘তেলাপোকা জনতা পার্টি’

১০ টাকা চাঁদা না দেওয়ায় চালককে হত্যা

১০ টাকা চাঁদা না দেওয়ায় চালককে হত্যা

অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল

ইউনিসেফ অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App