×

চট্টগ্রাম

পানিসম্পদমন্ত্রী

একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সরকারের লক্ষ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:৩৪ পিএম

একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সরকারের লক্ষ্য

ছবি : সংগৃহীত

আগামী পাঁচ বছরের মধ্যে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার খাল পুনঃখনন কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এ কার্যক্রম ইতোমধ্যে সারাদেশে জাগরণ সৃষ্টি করেছে। জনগণের সুবিধা বিবেচনায় নিয়েই এ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে কমপক্ষে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দেশের জনগণের প্রয়োজন ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র দুই থেকে আড়াই মাসের মধ্যেই সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হতে শুরু করেছে। খাল পুনঃখননের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে দেশের উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App