×

জাতীয়

অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:৫৮ পিএম

অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তারা বেআইনিভাবে যে সুবিধা নিয়েছেন, সেজন্যও তাদের জবাবদিহির মুখোমুখি করা হবে।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় তালিকা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী।

মুক্তিযুদ্ধের গৌরব ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার প্রসঙ্গ তুলে আহমেদ আযম খান বলেন, বিগত সময়ে অনেক অমুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অনৈতিক ও বেআইনি। আমরা স্পষ্টভাবে জানিয়েছি, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বেআইনিভাবে নেওয়া সুবিধার জন্যও তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

আরো পড়ুন : দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, তারা এখনই স্বেচ্ছায় তালিকা থেকে পদত্যাগ করুন। এতে শাস্তির মাত্রা কমতে পারে। কিন্তু পরে তদন্তে চিহ্নিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

তবে দরিদ্র ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হবে না বলেও আশ্বাস দেন মন্ত্রী।

মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র পর্যালোচনার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, নয়ন জাহাঙ্গীর ও সাদেক খান মন্ত্রণালয়ে গঠনতন্ত্র জমা দিয়েছেন। বিষয়টি আমি পর্যালোচনা করছি। জুন মাসের মধ্যেই কাউন্সিল করতে হবে এবং তার অন্তত এক মাস আগে সিদ্ধান্ত নিতে হবে। তাই মে মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

সভায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়কেরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

বিজয়কে হিংসা করেন?’ প্রশ্নে যা বললেন রজনীকান্ত

বিজয়কে হিংসা করেন?’ প্রশ্নে যা বললেন রজনীকান্ত

‘ইন্টারনেট চালু করবা না’, পলকের কাছে জানতে চেয়েছিলেন সালমান

‘ইন্টারনেট চালু করবা না’, পলকের কাছে জানতে চেয়েছিলেন সালমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App