×

আন্তর্জাতিক

ঘুষের দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:১৩ পিএম

ঘুষের দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

ছবি- সংগৃহীত

ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আজ বৃহস্পতিবার (৭ মে) চীনের সামরিক আদালত পৃথক রায়ে প্রভাবশালী এই দুই সাবেক মন্ত্রীর সর্বোচ্চ সাজা ঘোষণা করেন।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালীন ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়েছে। তবে উভয়ের ক্ষেত্রে দণ্ড কার্যকর দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওয়েই ফেংহে ও লি শাংফু চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সাবেক সদস্য এবং সাবেক স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আদালতের রায় অনুযায়ী, ওয়েই ফেংহে ঘুষ গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্যদিকে লি শাংফুর বিরুদ্ধে ঘুষ নেওয়া ও দেওয়া উভয় অভিযোগেরই প্রমাণ মিলেছে।

মৃত্যুদণ্ডের পাশাপাশি সাবেক এই দুই মন্ত্রীর সব ধরনের রাজনৈতিক অধিকার আজীবনের জন্য বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, দুই বছরের স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর আইন অনুযায়ী এই সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে। এর ফলে তাঁরা আর কোনো সাজা মওকুফ বা কারামুক্তির সুযোগ পাবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনামূল্যে মিলবে জলাতঙ্কের চিকিৎসা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

বিনামূল্যে মিলবে জলাতঙ্কের চিকিৎসা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

হজ বিধিনিষেধ অমান্য করলেই কঠোর শাস্তি, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

হজ বিধিনিষেধ অমান্য করলেই কঠোর শাস্তি, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল রাশিয়া

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল রাশিয়া

ভিটেমাটি হারিয়ে বৃদ্ধার আশ্রয় দোকানঘরে, কাটছে না কষ্টের দিন

ভিটেমাটি হারিয়ে বৃদ্ধার আশ্রয় দোকানঘরে, কাটছে না কষ্টের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App