×

চট্টগ্রাম

মাদকবিরোধী পোস্ট ঘিরে বাড়িতে হামলা, ছাত্রদল নেতা টেটাবিদ্ধ

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:১২ পিএম

মাদকবিরোধী পোস্ট ঘিরে বাড়িতে হামলা, ছাত্রদল নেতা টেটাবিদ্ধ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের এক নেতার ওপর দুই দফা হামলার অভিযোগ উঠেছে। হামলায় টেটাবিদ্ধসহ আহত হয়েছেন ওই ছাত্রদল নেতা, তাঁর বাবা ও বড় ভাই। এ সময় বাড়িতে ভাঙচুর ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করার ঘটনাও ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের বাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন দরিয়াদৌলত ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রহমাতুল্লাহ, তাঁর বাবা মতিউর রহমান ও বড় ভাই রুহুল আমিন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রহমাতুল্লাহর বোনজামাই হবিউর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বাঞ্ছারামপুর থানায় মামলা করেছেন। পুলিশ আলমগীর, ফরহাদ ও জাহাঙ্গীর নামের তিনজনকে আটক করেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, বুধবার দুপুরে রহমাতুল্লাহ নিজের ফেসবুক আইডিতে মাদকবিরোধী একটি পোস্ট দেন। পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, সন্ধ্যা ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার ফরহাদ, আলমগীর, কাদিরসহ কয়েকজন রহমাতুল্লাহর পথরোধ করে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে বাড়িতে আশ্রয় নেন।

পরে রাত ৯টার দিকে সংঘবদ্ধ হয়ে একদল লোক রহমাতুল্লাহর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা বাড়িতে ঢুকে রহমাতুল্লাহ, তাঁর বাবা ও বড় ভাইকে মারধর করে গুরুতর আহত করেন। এ সময় অন্তত নয়টি ঘরে ভাঙচুর চালানো হয় এবং একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করা হয়। হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে যারা প্রতিবাদ করছেন, তাঁদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। গ্রামের বাসিন্দা দুলাল মিয়া বলেন, “রহমাতুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। সেখানে কারও নাম উল্লেখ না থাকলেও ফরহাদকে মেনশন করা হয়। এ কারণে সন্ধ্যায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রহমাতুল্লাহর বাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে আমার নেতৃত্বে হামলা হয়েছে এটি সঠিক নয়।”

রহমাতুল্লাহ বলেন, “আমি দুপুরে আমার ফেসবুক আইডিতে মাদকবিরোধী একটি পোস্ট দিই। এতে ক্ষিপ্ত হয়ে ফরহাদ, কাদির ও জাহাঙ্গীর সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে আমার ওপর হামলা করে। পরে রাত ৯টার দিকে ২০-৩০ জন লোক নিয়ে তারা আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় আমাকে টেটাবিদ্ধ করা হয়। আমার বাবা ও বড় ভাইকেও মারধর করা হয়। তারা নয়টি ঘরে ভাঙচুর চালায় এবং একটি মোটরসাইকেলও ভাঙচুর করে।”

এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, ফেসবুকে দেওয়া মাদকবিষয়ক একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনামূল্যে মিলবে জলাতঙ্কের চিকিৎসা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

বিনামূল্যে মিলবে জলাতঙ্কের চিকিৎসা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

হজ বিধিনিষেধ অমান্য করলেই কঠোর শাস্তি, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

হজ বিধিনিষেধ অমান্য করলেই কঠোর শাস্তি, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল রাশিয়া

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল রাশিয়া

ভিটেমাটি হারিয়ে বৃদ্ধার আশ্রয় দোকানঘরে, কাটছে না কষ্টের দিন

ভিটেমাটি হারিয়ে বৃদ্ধার আশ্রয় দোকানঘরে, কাটছে না কষ্টের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App