×

আন্তর্জাতিক

ইরানের ‘ডলফিন অস্ত্র’ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:৫৭ পিএম

ইরানের ‘ডলফিন অস্ত্র’ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা

ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার আলোচনায় যুক্ত হলো এক অদ্ভুত জল্পনা 'ডলফিন যুদ্ধ'। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদন ঘিরে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে যে, প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিন ব্যবহার করে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে 'কামিকাজে' বা আত্মঘাতী হামলা চালাতে পারে ইরান।

গত মঙ্গলবার (৫ মে) পেন্টাগনের সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে এই 'কামিকাজে ডলফিন' নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান, ইরানের কাছে এই মুহূর্তে কার্যকর কোনো ডলফিন বাহিনী থাকার সুনির্দিষ্ট তথ্য নেই। তবে মার্কিন নৌবাহিনীর ডলফিন বাহিনী নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিছুটা কৌশলী উত্তর দেন। হেগসেথ বলেন,'আমাদের কামিকাজে ডলফিন আছে কি না, তা আমি নিশ্চিত বা অস্বীকার করব না। তবে নিশ্চিত করতে পারি যে ইরানের কাছে এমন কিছু নেই।'

সমুদ্রের তলদেশে মাইন শনাক্ত করা বা শত্রু ডুবুরি খুঁজে বের করার কাজে ডলফিনের ব্যবহার অবশ্য নতুন নয়। ১৯৫৯ সাল থেকে মার্কিন নৌবাহিনী ডলফিন ও সমুদ্র সিংহদের প্রশিক্ষণ দিয়ে আসছে। পেন্টাগনের দাবি, তাদের প্রাণীরা কেবল অনুসন্ধান ও মাইন শনাক্তের কাজ করে, আত্মঘাতী হামলার জন্য নয়।

অন্যদিকে, ইরানের সক্ষমতা নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে সন্দেহ রয়েছে। পুরনো নথি অনুযায়ী, ২০০০ সালের দিকে রাশিয়ার কাছ থেকে কিছু সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিন কিনেছিল ইরান। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সেসব ডলফিন এখন জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ। ইরান নতুন করে কোনো বড় 'ডলফিন প্রোগ্রাম' চালু করেছে, এমন প্রমাণও মেলেনি।

প্রযুক্তিগতভাবে ড্রোনের ব্যাপক উন্নতি হলেও ডলফিনের প্রাকৃতিক 'সোনার' সিস্টেম এখনো কৃত্রিম প্রযুক্তির চেয়ে বেশি কার্যকর। বিশেষ করে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে মাইন শনাক্ত করতে ডলফিন অত্যন্ত দক্ষ। তবে সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনী ডলফিনের বদলে আধুনিক ড্রোন ও নজরদারি প্রযুক্তির ওপরই বেশি ভরসা রাখছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনামূল্যে মিলবে জলাতঙ্কের চিকিৎসা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

বিনামূল্যে মিলবে জলাতঙ্কের চিকিৎসা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

হজ বিধিনিষেধ অমান্য করলেই কঠোর শাস্তি, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

হজ বিধিনিষেধ অমান্য করলেই কঠোর শাস্তি, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল রাশিয়া

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল রাশিয়া

ভিটেমাটি হারিয়ে বৃদ্ধার আশ্রয় দোকানঘরে, কাটছে না কষ্টের দিন

ভিটেমাটি হারিয়ে বৃদ্ধার আশ্রয় দোকানঘরে, কাটছে না কষ্টের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App