×

আন্তর্জাতিক

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:৩৬ পিএম

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি- সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। ইউক্রেন কোনো ধরনের হামলার চেষ্টা করলে কিয়েভে বড় ধরনের পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এই পরিস্থিতিতে কিয়েভে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো বড় ধরনের হামলা চালাতে পারে এমন আশঙ্কায় কিয়েভ থেকে বিদেশি মিশনের কর্মীদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ৯ মে বিজয় দিবসকে কেন্দ্র করে ইউক্রেন উসকানি দিলে রাশিয়া কঠোর জবাব দেবে। তিনি আরও বলেন, ‘রুশ সশস্ত্র বাহিনীর অনিবার্য পাল্টা হামলার আশঙ্কায় কিয়েভ থেকে কূটনীতিক ও প্রতিনিধিদের অবিলম্বে সরিয়ে নেওয়া নিশ্চিত করতে হবে।’

জাখারোভা দাবি করেন, গত সোমবার আর্মেনিয়ায় এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিজয় দিবসের অনুষ্ঠান ভণ্ডুল করার হুমকি দিয়েছেন।

অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন, নিরাপত্তার অভাবে এবার রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠান সীমিত করা হয়েছে। তিনি বলেন, ‘বহু বছরের মধ্যে এবারই প্রথম তারা সামরিক সরঞ্জাম প্রদর্শনের সাহস পাচ্ছে না। তারা রেড স্কয়ারে ড্রোন হামলার ভয় পাচ্ছে।’

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি আরও দাবি করেন, প্যারেড রক্ষায় রাশিয়া বিভিন্ন অঞ্চল থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে মস্কোর চারপাশে মোতায়েন করছে। এতে ইউক্রেনের দূরপাল্লার হামলার সুযোগ তৈরি হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। জেলেনস্কির মতে, এটি প্রমাণ করে রুশ নেতৃত্ব যুদ্ধবিরতির চেয়ে প্যারেড নিয়েই বেশি চিন্তিত।

বিজয় দিবস উপলক্ষে দুই দেশই পৃথকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও পাল্টাপাল্টি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইউক্রেন গত ৬ মে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। অন্যদিকে ৯ মে উদযাপন উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেয় রাশিয়াও। তবে মাঠপর্যায়ে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনুমতি ছাড়া হজে গেলে জরিমানা, ধর্ম মন্ত্রণালয়ের হুঁশিয়ারি

অনুমতি ছাড়া হজে গেলে জরিমানা, ধর্ম মন্ত্রণালয়ের হুঁশিয়ারি

বিশ্বকাপের শিরোপা দৌড়ে এগিয়ে যারা

বিশ্বকাপের শিরোপা দৌড়ে এগিয়ে যারা

পাথর কোয়ারি ইজারা হবে কমিটির মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাথর কোয়ারি ইজারা হবে কমিটির মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিনামূল্যে মিলবে জলাতঙ্কের চিকিৎসা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

বিনামূল্যে মিলবে জলাতঙ্কের চিকিৎসা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App