×

আবহাওয়া

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ের সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:৫০ এএম

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ের সতর্কতা

ছবি : সংগৃহীত

দেশের ৯টি জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শনিবার (২৩ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, আগামী কয়েকদিনে দেশের সব বিভাগেই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরো পড়ুন : ফিরতি যাত্রা : আজ মিলছে ২ জুনের ট্রেনের টিকিট

এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বছর বছর গরু কোরবানি কেন কমছে?

বাংলাদেশে বছর বছর গরু কোরবানি কেন কমছে?

পারমাণবিক অস্ত্র পাবে না ইরান

ট্রাম্প পারমাণবিক অস্ত্র পাবে না ইরান

চীনে খনি বিস্ফোরণে ৮ জনের মৃত্যু, আটকা ৩৮ শ্রমিক

চীনে খনি বিস্ফোরণে ৮ জনের মৃত্যু, আটকা ৩৮ শ্রমিক

আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App