×

আন্তর্জাতিক

চীনে খনি বিস্ফোরণে ৮ জনের মৃত্যু, আটকা ৩৮ শ্রমিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:২৩ এএম

চীনে খনি বিস্ফোরণে ৮ জনের মৃত্যু, আটকা ৩৮ শ্রমিক

ছবি: সংগৃহীত

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শানশি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছে। এতে ভূগর্ভে আটকা পড়েছেন আরো ৩৮ জন শ্রমিক।

শুক্রবার (২২ মে)  চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

জানা গেছে, চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের পর উদ্ধার অভিযান এখনও চলছে। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন বলে জানা গেছে। নিখোঁজ শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনতে উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংবাদমাধ্যম সিনহুয়া’র তথ্য মতে, ‘খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা ‘নির্ধারিত সীমা অতিক্রম’ করেছিল তাই এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৬টা পর্যন্ত অন্তত ২০১ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।’

উত্তর চীনে ঘটে যাওয়া ভয়াবহ কয়লাখনি গ্যাস বিস্ফোরণের পর জরুরি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর এবং আহতদের দ্রুত ও সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জোরদার তদন্ত এবং আইন অনুযায়ী দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

শানশি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন কেন্দ্র। তবে এখানকার খনি শিল্প দীর্ঘদিন ধরেই দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য কুখ্যাত। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে এ ধরনের হাজারো দুর্ঘটনা ঘটেছে। কয়লাখনিতে এ বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বছর বছর গরু কোরবানি কেন কমছে?

বাংলাদেশে বছর বছর গরু কোরবানি কেন কমছে?

পারমাণবিক অস্ত্র পাবে না ইরান

ট্রাম্প পারমাণবিক অস্ত্র পাবে না ইরান

চীনে খনি বিস্ফোরণে ৮ জনের মৃত্যু, আটকা ৩৮ শ্রমিক

চীনে খনি বিস্ফোরণে ৮ জনের মৃত্যু, আটকা ৩৮ শ্রমিক

আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App