×

জাতীয়

আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:০৯ এএম

আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি তিনি ত্রিশালে একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। ময়মনসিংহ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। খাল খনন শেষে দুপুর ২টায় তিনি ত্রিশাল ডাকবাংলোয় যাবেন।

সেখান থেকে বিকেল ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন। বিকেল ৫টায় তিনি ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

আরো পড়ুন : দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ের সতর্কতা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে দীর্ঘদিন পর এবার জাতীয় পর্যায়ে নজরুলের জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে মেলা বসেছে। পাশাপাশি একই মাঠে নজরুল মঞ্চে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ত্রিশালবাসীকে বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিলেন। এবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ত্রিশালবাসীর স্বপ্নপূরণে ব্যতিক্রম কিছু উপহার দেবেন বলে আশা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বছর বছর গরু কোরবানি কেন কমছে?

বাংলাদেশে বছর বছর গরু কোরবানি কেন কমছে?

পারমাণবিক অস্ত্র পাবে না ইরান

ট্রাম্প পারমাণবিক অস্ত্র পাবে না ইরান

চীনে খনি বিস্ফোরণে ৮ জনের মৃত্যু, আটকা ৩৮ শ্রমিক

চীনে খনি বিস্ফোরণে ৮ জনের মৃত্যু, আটকা ৩৮ শ্রমিক

আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App